শান্তিগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫হাজার ৫০০টাকা জরিমানা আদায় - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২১, ৮:২৮ পি.এম
শান্তিগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫হাজার ৫০০টাকা জরিমানা আদায়
হাওড়বার্তা
নিজেস্ব প্রতিবেদন:::::: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ‘বাজার মনিটরিং টিম’।
অদ্য ৬সেপ্টেম্বর সোমবার বিকেল ৪ঘটিকায় পাগলা বাজারের বিভিন্ন দোকান অভিযান পরিচালনা করে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ ব্যাপারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বাজার অভিযানের অংশ হিসেবে ধারাবাহিকভাবে আজ পাগলা বাজারে অভিযান চালিয়েছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান