মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে মসজিদের জায়গা দখলের পায়তারা, আদালতে মামলা দায়ের

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা কর্তৃক চন্দ্রপুর জামে মসজিদের জায়গা দখলের অপচেষ্টা ও প্রতিপক্ষের উপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ২৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে চন্দ্রপুর গ্রামের মৃত মঈনুদ্দিনের পুত্র আখলুছ মিয়া ও শত্রুমর্দন গ্রামের আব্দুল লতিফের পুত্র তাজ উদ্দিনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চন্দ্রপুর গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র আশ্রব আলী। 

মামলা সূত্রে জানা যায়, মামলার আসামীরা অত্যন্ত উগ্র ও এলাকার ভূমিখেকো প্রকৃতির লোক। বাদী মসজিদ সংলগ্র বাড়ীরবাসিন্দা ও মসজিদের নিয়মিত মুসল্লি। আসামীদের সাথে মসজিদের জায়গা-জমি অন্যায় দখলের চেষ্টা নিয়ে দুই’পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ  চলছে।আসামীরা বাদীর ক্ষতি করার জন্য সুযোগ খুঁজছিলেন। তারা যে জায়গা দখল করারঅপচেষ্টা করছেন এস, এ রেকর্ডীয় সব ডকুমেন্টস অনুযায়ী এই ভূমির মালিক চন্দ্রপর জামে মসজিদ। এবং দীর্ঘ বৎসর যাবত শান্তিপূর্ণভাবে মসজিদবিল্ডিং, ভিটা ও মসজিদের টয়লেট রকম ভূমিতে ভোগদখল করে আসছেন। 

এরই ধারাবাহিকতায় আসামী পক্ষ আওয়ামীলীগের প্রভাব কাটিয়ে অবৈধভাবে ক্ষমতার জোরে মাটি ফেলে মসজিদের জমি অন্যায় দখলের চেষ্টা করলে মামলার বাদী আশ্রব আলী প্রতিবাদ করলে নামাঙ্কিত আসামী ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে

হামলা করতে এগিয়ে আসেন। তখন তিনি প্রাণের ভয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে রক্ষা করেন। পরে আসামীরা যাওয়ার সময় বাদীকে অন্য একদিন দেখে নেয়ার হুমকি দিয়ে যায়। এতে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভোগায় মসজিদের জায়গা অবৈধ দখল ও তার উপর হামলার চেষ্টার অভিযোগে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আশ্রব আলী। যার বিবিধ পিটিশন মোকদ্দমা নং ৩২৬/২০২৪ইং।

মামলার বাদী আশ্রব আলীর সাথে কথা হলে তিনি আরও বলেন, শুধু মসজিদের জায়গা দখল করে তারা কান্ত নয়। মসজিদের পূব পাশে নির্মিত কুরআন শিক্ষার জন্য একটি প্রতিষ্ঠান ইত্তেহাদুল কুররা বাংলাদেশ কুরআন শিক্ষা প্রশিক্ষনের জায়গায় সাবেক উপজেলা নির্বাহী অফিসার ভিত্তি প্রস্তর স্থাপন করার পর ২০১২
সালে সাবেক এমপি এম এ মান্নান এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শুভ উদ্ধোধন করার পর দীর্ঘদিন এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চলে আসছিল। কিন্তু বিগত ২ বছর পূর্বে আখলুছ ও তাজ উদ্দিন গংরা বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কুরআন শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ করে রেখেছে। আমরা চাই দ্রুত এই কুরআন শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করা হউক এবং মসজিদের পশ্চিমের জায়গাটি দখলমুক্ত করা হউক। এ বিষয়ে আখলুছ মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656