সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে মহাসড়কের পাশে উচ্ছেদ অভিযান

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার একাধিক স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত দামোধরতপী পয়েন্ট থেকে পঞ্চগ্রাম, ডাবর পয়েন্ট এবং সর্বশেষ পাগলা বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ৪৮ কিলোমিটার অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত প্রজ্ঞাপনের ধারাবাহিকতা। অভিযানে সহস্রাধিক দোকানপাট ও বসতঘর উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, “সরকারি জায়গা দখল করে যারা অবৈধ স্থাপনা গড়ে তুলছে, তাদের জন্য এটি সতর্কবার্তা। ভবিষ্যতে কেউ দখল করলে উচ্ছেদসহ জরিমানাও করা হবে।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656