বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) বিকালে শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহনে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটি পাগলা বাজারস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
র্যালী শেষে আলোচনা সভায় উপজেলা যুবদলের সভাপতি সুহেল মিয়ার সভাপতিত্বে ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তুরন খাঁন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ, সহ-সভাপতি আবুল হোসেন ডালিম, সহ-সভাপতি ছদরুল আমিন সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. কামাল হোসেন, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম রেজা ও দপ্তর সম্পাদক শাহ আলম।
এসময় উপজেলা বিএনপি নেতা হাজ্বী কমর আলী, আঃ লতিফ, নুর আলী, শামসুদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, যুবদলের সদস্য মাছুম আহমদ, শহিদুল ইসলাম, মুহিবুর রহমান, শাহিদ মিয়া, কবির, ছাদিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, সদস্যসচিব জিয়াউর রহমান তুহিন, জেলা যুবদল নেতা আকমল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক নাসিম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম বক্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, সাব্বির, সিরাজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।