বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের আত্নপ্রকাশ !! 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাব নামক সংগঠনটির আত্নপ্রকাশ করেছে। শুক্রবার (৫ই আগস্ট) বিকাল ৩ ঘটিকায় উপজেলার পাগলা বাজারে একটি হলরুমে শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাব কমিটির আত্নপ্রকাশ করে।

এতে ক্রাইম তালাশ পত্রিকা’র জেলা প্রতিনিধি আতিকুর রহমান রুয়েব কে সভাপতি এবং দৈনিক আলোকিত পত্রিকা’র উপজেলা জাকির হোসাইন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক ৮সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অনান্য দায়িত্বশীলরা হলেন সাংগঠনিক সম্পাদক দৈনিক ক্রাইম তালাশ পত্রিকা’র উপজেলা প্রতিনিধি সবিজনূর আহমেদ,অর্থ সম্পাদক সকালের শিরোনাম পত্রিকা’র উপজেলা প্রতিনিধি আবু তাহের মোহাম্মদ ইমন,দপ্তর সম্পাদক দৈনিক অপরাধ কন্ঠ পত্রিকা’র স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম রেদুয়ান,প্রচার সম্পাদক দেশ চ্যালেন অনলাইন পত্রিকা’র উপজেলা প্রতিনিধি ইমরানুল হাসান,সদস্যরা হলেন অভিযোগ বার্তা অনলাইন পত্রিকা’র ফজলে এলাহি এবং দৈনিক তথ্য প্রকাশ পত্রিকা’র রিমা আক্তার।

উল্লেখ্য, জাকির হোসাইনের সঞ্চালনায় শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের শুভ উদ্বোধন ও আংশিক কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় সদ্য সহ-সভাপতি আনছার উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ থানার সেকেন্ড এস.আই এমদাদুল হক,ইসলামিক ব্যাংক পাগলা বাজার শাখার ম্যানেজার তাজুল ইসলাম,রিপোর্টাস ক্লাবের উপদেষ্টা মাওলানা খলিলুর রহমান,নব-নির্বাচিত সভাপতি আতিকুর রহমান রুয়েব,প্রমুখ।

পরিশেষে,শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাববের নব-নির্বাচিত সকল দায়িত্বশীলদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দরা।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656