মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে শহিদ তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা আবু তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উজানীগাঁও গ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়৷

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুশীল ব্যানার্জি, নেয়ামত আলী, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এল এম নজরুল ইসলাম, জয়কলস ইউপি সচিব আলী হোসেন, থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, বিএনপি নেতা মহির মিয়া, ব্যবসায়ী লিটন মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656