মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫শে মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে শহীদ বীরমুক্তিযোদ্ধা তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলার উজানীগাঁওস্থ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আকরাম আলী, উপজেলা প্রকৌশলী মোঃ সাইদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আতিউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এরশাদ আলী, প্রাথমিকের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, নাজির মোঃ আবু বক্কর সিদ্দিক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলী হোসেন ও রনাঙ্গনের বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের লোকজন, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২৫শে মার্চ গণ হত্যার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656