সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শান্তিগঞ্জে শেখ মুশতাকের নির্বাচনী গণসংযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-কে ঘিরে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা শেখ মুশতাক আহমদ দিনব্যাপী গণসংযোগ করেছেন।

শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ, নোয়াখালী বাজার, উজানীগাঁও, ডুংরিয়া এবং শান্তিগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ বলেন, “আমার মূল লক্ষ্য হলো সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করা। জনগণের পূর্ণ সমর্থন পেলে, আমি এই সংগ্রামে সাফল্য অর্জন করবো, যা শুধু একটি এলাকা নয়, পুরো সমাজের উন্নতির পথ উন্মোচন করবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ঈমান, সহ-সভাপতি হাফেজ মাওলানা রশিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা আবু তাজুওয়ার, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আক্তার হোসাইন, বায়তুল মাল সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, নির্বাহী সদস্য হাফেজ মাওলানা শফিকুল বারী খসরু, নির্বাহী সদস্য মিছবাহ উদ্দিন, মাওলানা সেলিম আহমদসহ অর্ধশতাধিকরা নেতা-কর্মী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656