বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, আহত ১।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সিলেট থেকে সুনাগঞ্জ আসার পথে শান্তিগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লেগে সুনামগঞ্জ সদর কোর্টে কর্মরত এএসআই মহিউদ্দিন আহমেদ (৩৫) নামের এক পুলিশ কর্মকর্ত ঘটনাস্থলে মারা যান। এতে আহত হয়েছেন আরেক এএসআই মামুন মিয়া। গুরুতর আহত অবস্থায় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

রবিবার (৩১ মার্চ) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও নামক স্থানে সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তারা প্রাইভেটকারে সিলেট থেকে সুনামগঞ্জের কর্মস্থলে আসছিলেন। পথে নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে খুঁটি ভেঙে পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়৷ এতে ঘটনাস্থলে নিহত হন মহিউদ্দিন এবং গুরুত্বরত আহত হন মামুন। তার বাম পায়ের হাড্ডি ভেঙ্গে গেছে।

এ ব্যাপারে ঘটনাস্থলে অবস্থান করা শান্তিগঞ্জ থানার এস আই সুভাস দাস বলেন, এ দূর্ঘটনায় প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656