বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সাদাত মান্নান অভি’র গণসংযোগ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ অফিস: শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপির পুত্র অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি।

শনিবার বিকালে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার, ভাটিপাড়া পয়েন্ট ও গণিগঞ্জ বাজারে গণসংযোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়া, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফয়জুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও আব্দুল কাইয়ূম, এম এ মান্নান এমপির সাবেক রাজনৈতিক সচিব ইকবাল হোসেন, ব্যক্তিগত সহকারী জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, নিহার রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট নুর আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেন্টু দাস, আব্দুল খালেক পারভেজ, আব্দুল আওয়াল, যুবলীগ নেতা নাজিম উদ্দিন প্রমুখ। এর আগে পাথারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হাবির রহমান হাবিবের বাড়িতে মতবিনিময় করেন তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656