শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন,স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ তারিক জামিল অপু, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহসান শাহিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি নুরুল হক ও ইউপি সচিব অজিত কুমার রায় প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।