সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের নতুন নেতৃত্ব

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই প্রতিপাদ্যে হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ই অক্টোবর) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার অফিস কক্ষে উপজেলা কমিটির সভাপতি হাজী মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাজ্জাদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সঈদের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সার্জেন্ট জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন, উপজেলা বিএনপি নেতা ইলিয়াস মিয়া, আওলাদ হোসেন,উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, বেসরকারী সংস্থা আরডিএস’র নির্বাহী পরিচালক মো. নাজিম উদ্দিন।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য রাজন চন্দ্র দেব। এছাড়া আলোচনা সভায় উন্মুক্ত বক্তব্য রাখেন মো.সিতু মিয়া, আজমল হোসাইন, শাহিন মিয়া, ইলিয়াছ আহমদ, মো. তাজুদ আলী, ফখরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাওরের প্রাণপ্রবাহ রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাঁধ নির্মাণে দুর্নীতি-অব্যবস্থাপনা বন্ধ করে টেকসই পরিকল্পনা গ্রহণে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। হাওরের মৎস্য সম্পদ রক্ষায় কঠোরভাবে ইজারা আইন প্রয়োগ করে অভিযান পরিচালনার জোর দাবি জানান

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মো. আবু সঈদ-কে সভাপতি ও মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন, সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো. সিতু মিয়া ও সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন এবং আগামী ৭ কর্ম দিবসের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

এসময় বিএনপি নেতা আব্দুস শহিদ, ইউপি সদস্য আতিকুর রহমান,জামায়াত প্রতিনিধি নাজমুল হক, সারোয়ার হোসেন লাহিম, মোহাম্মদ আলী চৌধুরী,মোস্তাকিম মিয়া, মোছা: রিভা আক্তার, জহিরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656