মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে ২১জন শিক্ষার্থী কে আর্থিক সহায়তা প্রদান   

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২১জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো বশির উদ্দিন ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে কলেজটির হলরুমে প্রতিষ্টানের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোস্তাহার মিয়া’র সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক যুক্তরাজ্য প্রবাসী ছফির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ছফির উদ্দিন বলেন, আমি গ্রাম্য কৃষক পরিবারের সন্তান, শৈশবকাল থেকে দেখে আসছি এলাকার জনসাধারণের দুর্ভোগ। রীতিমতো অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে। এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতে এলাকার হত-দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য, এবং সামাজিক কার্যক্রমে নিজেকে সচেষ্ট রাখব।

এসময় ২১জন হত-দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ ১হাজার করে মোট ২১ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।অনুষ্টানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন সদস্য জিয়া উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী ছাবিহা বেগম, ফাহিম উদ্দিন, সমাজকর্মী আবুল ফয়েজ, শওকত আলী, শামছুনুর এবং সুরমা স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656