শান্তিগঞ্জে ৫ ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত: বিপাকে ভোক্তাভুগিরা! - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২২, ১০:৪২ পি.এম
শান্তিগঞ্জে ৫ ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত: বিপাকে ভোক্তাভুগিরা!
হাওড় বার্তা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক শাখার ৫ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত।
শান্তিগঞ্জ সোনালী ব্যাংক শাখার ৫জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ব্যাংকিং কার্যক্রম ঠিকমতো সচল না থাকায় উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস ও ব্যবসায়িক কার্যক্রমে গ্রাহকরা ভোগান্তিতে আছেন।
জানা যায়, ওই ৫ কর্মকর্তার মধ্যে করোনার লক্ষন দেখা দিলে তারা নমুনা জমা দিলে তাদের রিপোর্ট পজেটিভ আসে৷ তারপর হতে বিপাকে ব্যাংক কর্মকর্তা ও ভুক্তভোগীরা।
এ ব্যাপারে সোনালী ব্যাংক শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান বলেন, ব্যাংকের ৭ কর্মকর্তার মধ্যে ৫ জন এ আক্তান্ত থাকায় ২ জনের পক্ষে লেনদেন সহ ব্যাংকিং ক্ষেত্রে বিশাল কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না, বিধায় আমরা গুরুত্বপূর্ণ কাজ সমুহ সীমিত আকারে চালিয়ে যাচ্ছি,এবং বিজ্ঞপ্তিতি দিয়েছি ব্যাংকের অধিকাংশ কর্মকর্তা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকায় ব্যাংকিং কার্যক্রম সীমিত আকারে চলমান।
শহিদুল ইসলাম রেদুয়ান /১ই ফেব্রুয়ারি ২২ খ্রিঃ
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান