মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জ থানার উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

মো: নুরুল হক,শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় শান্তিগঞ্জ থানার হলরুমে থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্রাম আলীর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এস আই আব্দুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: হারুন অর রশীদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রশীদ আমিন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ, সেক্রেটারী দিলওয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, খেলাফত মজলিশের শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দিন সালেহ, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষন তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, সমাজ কল্যাণ সম্পাদক দিলিপ কুমার দাশ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, পাথারিয়া ইসকন মন্দিরের পরিচালক জনার্দন দাশ ব্রক্ষ্মচারী, গণ অধিকার পরিষদের শান্তিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ইয়াছিন আরাফাত। এ সময় শান্তিগঞ্জ থানার এস আই মিজানুর রহমান, এস আই কাজল দাশ, এস আই শফিকুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656