বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জ পুলিশের এক রাতের অভিযানে ১২ জুয়ারীসহ গ্রেফতার গ্রেফতার ১৬

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের এক রাতের বিশেষ অভিযানে ১২ জুয়ারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা ও সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারের একটি চায়ের দোকান থেকে জুয়া খেলা অবস্থায় ১২ জুয়ারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়ারীরা হলেন জামলাবাজ গ্রামের ফয়সল (৫০), মো: লিলু মিয়া (৪২), তাজ উদ্দিন (২৮),  মো: আক্তার হোসেন (২৬), মো: ইজাজুল হক (৪০), জুনেল আহমদ (৩৬), শাহিন আহমদ (২৮), আলাউর রহমান (৪০), শহিদ আলী (৪৫), রিপন আহমেদ (৩৫), নোয়াখালী গ্রামের জমির আলী (৫০)  ও হেলেন (৩৫)।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেফতারকৃতরা হলেন, গাজীনগর গ্রামের নূর আহমদ মিলন(৩৫) ও মাহবুব আলম (২৩)।  সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃতরা হলেন, জামলাবাজ গ্রামের লিয়াকত আলী, হাসারচর গ্রামের আলীনুর খাঁন।

পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রাতে থানার অফিসার ইনচার্জ আকরাম আলীর দিক নির্দেশনার বিশেষ অভিযান পরিচালনা করে

উপজেলার নোয়াখালী বাজার এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় ১২ জন জুয়ারী, পাথারিয়া এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা  এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656