শান্তিগঞ্জ প্রতিনিধি:: শান্তিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও জাতীয় নিউজ পোর্টাল রেড টাইম.কম. বিডির স্টাফ রিপোর্টার সাংবাদিক আবদুল কাদির জীবন কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার ২০২২ ও সিমোপা তরুণ সাহিত্য পুরস্কার ২০২৩ পাওয়ায় শান্তিগঞ্জ প্রেসক্লাবে পক্ষথেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার(২০ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তাকে এ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য এমএ কাশেম প্রমুখ৷
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।