


শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমান এর ছেলে রামিম আহমেদ কে পুলিশ পরিচয়ে একদল সাদা পোশাকধারী তুলে নিয়ে গুম করে ফেলে।
অত্র এলাকায় তথ্য সুত্রে জানা যায় গত ১২/১২/২২ইংরেজি রোজ সোমবার রাত প্রায় ১২.০০ টায় মোঃ হাবিবুর রহমান এর বাড়ি পুলিশ পরিচয়ে এক দল সাদা পোশাকধারী দরজায় নক করলে এবং দরজা কুল্লে ঘরে ডুকে পুলিশ পরিচয় দেয় এবং বলে উপর মহলের নির্দেষ আছে বলে কোনো ধরনের মামলার কাগজ ছাড়া জোরপূর্বক হাবিবুর রহমান এর সামন থেকে তার ছেলে রামিম আহমেদ কে কালো গ্লাস আলা একটি গাড়িতে তুলে নিয়ে যায়,তারপর গ্রামে হাইহুল্লা শুরু হয় ও গণমাধ্যম এর কাছে হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
অতপর শান্তিগঞ্জ থানার ইনচার্জ খালেদ চৌধুরী অফিসারের সাথে যোগাযোগ করলে ওনি বলেন আমার থানার কোনো পুলিশ ফোর্স রামিম কে তুলে আনতে তার বাড়িতে যায় নি,তারপর অনেক খুঁজাখুঁজির পর রামিম কে না পেয়ে রামিম আহমেদের পিতাঃ হাবিবুর রহমান শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

