মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শাল্লায় নানা আয়োজনে নববর্ষ উদযাপিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ নাঈম হোসেন

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ এপ্রিল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গণমিলনায়তনে এসে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে ও বাহাড়া মধ্যের হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা তালুকদারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল,কৃষি কর্মকর্তা মোঃ সৈকত জামিল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

এদিকে সকল অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ধান কাটা উৎসব ও ধান কাটার উদ্ভোদন করা হয়েছে। কৃষি কর্মকর্তা সৈকত জামিলের সভাপতিত্বে,দুপুরে পাশ্ববর্তী ফায়ারসার্ভিসের পেছনে একজন কৃষকের জমিতে ধান কাটার উদ্ভোদন করা হয়েছে। ধান কাটা উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস,ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান অপু,কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তাগণ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার কৃষকেরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656