সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শাল্লায় লাইব্রেরীতে বই প্রদান করলেন বিএনপি নেতা আব্দুল আওয়াল

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ লাইব্রেরীতে কবিগুরু রাবিন্দ্রনাথ ঠাকুরের লেখা পনেরোটি বই দিয়েছেন শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব) পদমর্যাদা মো: আব্দুল আওয়াল।

নৌকাডুবি,গীতাঞ্জলি,চোখেরবালি,ক্ষণিকা, শেষের কবিতা,বনফুল, যোগাযোগ সহ পনেরোটি বই লাইব্রেরীতে প্রদান করেন তিনি। এতে লাইব্রেরীর পাঠকদের প্রশংসায় ভাসছেন তিনি।

মো: আব্দুল আওয়াল বলেন, আমাদের জ্ঞান প্রসারে বই পড়ার কোন বিকল্প নেই। বই আমাদের পরম বন্ধু। তিনি বলেন, ভালোলাগা থেকে অনলাইনে অর্ডার দিয়ে বইগুলো এনেছি। লাইব্রেরীতে বইগুলো দিতে পেরে নিজের কাছে খুব ভাল লাগছে। উপজেলা পরিষদের লাইব্রেরীতে এসে সবাইকে বই পড়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল,ছাত্রদল নেতা শাকিল আহমেদ, রেজাউল ইসলাম প্রমুখ। এসময় ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদের লাইব্রেরীটিও সংস্কারের কথা জানান ইউএনও।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656