মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শুধু নেইমার নয়,  বাদ পড়েছেন এদারসন ও দানিলো।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

ইন্জুরি কাটিয়ে প্রায় দেড় বছরের লম্বা বিরতির পর ব্রাজিল স্কোয়াডে ফিরেছিলেন নেইমার। অবশ্য সেই সুখ বেশি দিন কপালে জোটেনি নেইমারের। ম্যাচের সপ্তাহ খানেক আগে আরও একবার চোটের হানায় ছিটকে গেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। শেষ মুহূর্তে তাই তার জায়গায় দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এন্দ্রিক ফেলিপেকে।

সান্তোসের হয়ে শেষ ম্যাচটায় নেইমারকে দেখা যায়নি। যদিও তখন চোট টা খুব একটা গুরতর মনে না হলেও শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছে তাকে। তাতে দরিভাল জুনিয়র নেইমারের বদলি হিসেবে বেছে নিয়েছেন এন্দ্রিককে। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড শেষ আন্তর্জাতিক বিরতিতে ছিলেন না দলে, তবে নেইমারের চোটে আবারও তার জন্য খুলেছে জাতীয় দলের দরজা।

অবশ্য শুধু নেইমারই না চোটে পড়ে ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার দানিলো ও গোলকিপার এদেরসন। এই দুজনের জায়গায় দরিভাল দলে ডেকেছেন অ্যালেক্স সান্দ্রো ও লুকাস পেরিকে।

আগামী ২১ মার্চ ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে, আর ২৬ মার্চ তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656