বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শেখ হাসিনাকে গণহত্যার দায়ে দেশে এনে বিচারের দাবীতে কর্মসূচী ও মিছিল করেছে জামালগঞ্জ উপজেলা বিএনপি

তৌহিদ চৌধুরী প্রদীপ
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরীর প্রদীপ, জামালগঞ্জ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার দায়ে দেশে এনে বিচারের দাবীতে ছাত্রজনতার বিজয়কে দ্বিতীয় বিজয় উল্লেখ করে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচী ও আনন্দ উল্লাস, বিজয় মিছিল করেছে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা।
উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো: শাহজাহান, শফিকুর রহমান, জুলফিকার চৌধুরী রানা, ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া, সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, মো: ফরিদ মিয়া, ফরাজি, এমরান হোসেন রুবেল, নিরঞ্জন, আবু সায়েম, খোকন মিয়া উকিল আলী, সাদী প্রমুখ। ছাত্রনেতা, মেহেদী হাসান রুকন, আহম্মেদ জাকী, প্রমুখ।
এরপুর্বে বেলা ১১ টায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আ: মালিক, নাজিম উদ্দিন, মোজাম্মেল হক স্বপন, প্রমুখের নেতৃত্ব একই দাবীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, গত ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পাশ্ববর্তী ভারতে পালিয়ে গেছেন। এই আগষ্ট মাস হচ্ছে ছাত্রজনতার দ্বিতীয় দফার স্বাধীন আরেকটি মাস। এই নতুন বাংলাদেশে বৈষম্যর কোন স্থান নেই। বিগত ১৫ বছরে ফ্যাসিস ভোটার বিহীন অনির্বাচিত আওয়ামীলীগ সরকার দেশটাকে একটি কারাগারে পরিণত করেছিল। এই সময়টাতে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ সকল বিরোধী মত ও পথের মানুষের বাক স্বাধীনতা হরন করে তাদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে কারাগারে আটকে রেখে নির্যাতনের স্ট্রীমরোলার চালানো হয়েছিল। বিশেষ করে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পর্যন্ত যেতে দেয়া হয়নি। অপরদিকে দলের ভাইস চেয়ারম্যান আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের উপর মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। কিন্তু ফ্যাসিস এই জালেম শেখ হাসিনার সরকারের ১৫ বছরের নির্যাতনে দেশের ছাত্রজনতাসহ বিরোধীদলের সর্বস্তরের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীদের সাথে রাস্তায় নেমে গণআন্দোলনে সামিল হয়ে ঢাকার রাজপথ দখলে নিয়ে গত ৫ই আগষ্ট ফ্যাসিস শেখ হাসিনাকে সরকার দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তারা আরো বলেন আওয়ামীলীগ সরকারের দুঃশাসনের আমলে দেশে ব্যাপক অনিয়ম,র্দূনীতি,বিদেশে টাকা পাচারসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন গুম,খুন হামলা,মামলার রাজস্ব কয়েম করেছিল তখন দেশের আপামর জনসাধারন এই জালিম সরকারের উপর অতিষ্ট হয়েছিল, তাদের উপর মানুষের অভিশাপ রয়েছে। ছাত্র জনতার এক দফার আন্দোলনের অত্যাচারী স্বৈরশাসক শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপি দোসররা পদত্যাগ করে দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছিল। তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে বিদেশে পালিয়ে থাকা এই ফ্যাসিস সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে তাদের ফাসিঁর রায় কার্যকর করতে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656