বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শেখ হাসিনার বিচার দাবিতে তাহিরপুরে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

শেখ হাসিনার বিচার দাবিতে আজ তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে তাহিরপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদল।

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার করার দাবিতে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাহিরপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। আজ বুধবার সকাল ১টা থেকে তাহিরপুর বাজারে চার ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

তার আগে তাহিরপুর বাজার সামনে জড়ো হতে শুরু করেন তাহিরপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদল নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ-মিছিল শেষে তারা সেখানে সমাবেশ করেন। এ সময় শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন  নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃএনামুল হক এনাম সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহাব্বায়ক আবু সায়েমের সঞ্চালনায়,এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা  বিষয়ক সম্পাদক ভাস্কর রায়,তাহিরপুর উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ,তাহিরপুর উপজেলা কৃষক দলের আহাব্বায়ক লুৎফর রহমান,সদস্য সচিব আবুল কালাম,যুগ্ম আহাব্বায়ক তামিম হাসান লিংকন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণত সম্পাদক বাদল মিয়া,জেলা যুবদলের সহ কোষাদক্ষ মাহবুব মল্লিক,উপজেলা সেচ্চাসেবক দলের আহাব্বায়ক শাহিন মিয়া,সদস্য সচিব ডঃ হাবিব, মৎসজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলামিন গণি,উত্তর বড়দল ইউনিয়নের যুবদলের সভাপতি আক্তার হোসেন,সদর ইউনিয়নের যুবদলের সভাপতি আব্দুল বারিক,বালিজুরি ইউনিয়নের যুবদলের সভাপতি জিল্লুর রহমান,সিনিয়র সহ সভাপতি ইসলাম উদ্দিন,সাধারণ সম্পাদক হারিস উদ্দিন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের যুবদলের সভাপতি শাহ আলম,সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম,দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবদলের সভাপতি হযরত আলী,সাধারণ সম্পাদক মালু মিয়া,বাদাঘাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,যুবদলের যুগ্ম-তাবারক হোসেন মৌল্লা,উপজেলা যুবদলের সদস্য সবুজ মিয়া,তুফায়েল মিয়া,হোসায়িন মোহাম্মদ গাজি,বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল ও অংঘ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ এনামুল হক এনাম বলেন,শতশত শিক্ষার্থী-জনতার জীবনের বিনিময়ে দীর্ঘদিনের বৈষম্যের শিকল ভেঙ্গে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর তথা ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। তাই আমাদের বসে থাকলে চলবে না, শহীদদের রক্তের বিনিময়ে প্রাপ্ত এই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। যার হুকুমে অকালে এতো প্রাণ ঝরে গেলো সেই স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে,
ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে এর ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়ে তিনি আরও বলেন, শুধু হত্যাকাণ্ডই নয়, গত ১৫ বছরে আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপি ও নেতারা অনিয়ম-দুর্নীতি করেছে, তাদের বিচার করতে হবে। এমনকি অবৈধভাবে অর্জন করা সম্পদ রাষ্ট্রীয় কোষাগারের আওতায় নিয়ে আসতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656