মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শ্রদ্ধা ও ভালোবাসায় আব্দুর রউফ স্যারকে স্মরণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: প্রিয় শিক্ষককে নিয়ে একে একে স্মৃতিচারণ করছিলেন শিক্ষার্থীরা। পিনপতন নীরবতা। আবেগে চোখ ভিজে যাচ্ছিল অনেকেরই। বক্তব্যে কেউ কেউ বলছিলেন, ‘আমার পা থেকে মাথা পর্যন্ত সবটুকুই রউফ স্যারের অবদান’। মা-বাবা আমাকে শুধু জন্মই দিয়েছেন। আর বাকিটুকু গড়েছেন রউফ স্যার। এখন আমরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার সরকারের উচ্চপদে কর্মরত আছি। আজও আমরা প্রিয় শিক্ষক রউফ স্যারকে ভুলিনি। তিনি আমাদের আদর্শ হয়ে আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন৷

শুক্রবার বিকেলে উপজেলার এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের আয়োজনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার বরেণ্য শিক্ষাবিদ আলহাজ্ব মো. আব্দুর রউফ স্যারের স্মরণ সভায় পরম শ্রদ্ধা-ভালোবাসায় আবেগাপ্লুত গলায় স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন তার শিক্ষার্থীরা।

স্মরণ সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জ্যোতির্ময় দাশ , সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ডুংরিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদনমোহন রায়, জয়কলস উজানীগাঁ রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন, মরহুমের বড়ছেলে সুনামগঞ্জ জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী আজিজুর রউফ বিপ্লব, জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, প্রভাষক অজয় কুমার, সেলিম আহমদ, কবির আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ মো. নুরুল হক, জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক মিয়া, শিক্ষক ও কবি তালেব হোসেন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তালেব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, ইয়াকুবিয়া কামরূপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তীসহ প্রমুখ। সভায় মানপত্র পাঠ করেন শিক্ষক শামিম আহমদ। পবিত্র কোরআন তিলাওয়াত করেন ডুংরিয়া স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী ইমামদুদ্দিন খান মিনহাজ৷

সভার পর বরেণ্য এই শিক্ষাবিদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়৷ এসময় উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, নানা শ্রেণি-পেশার মানুষজনসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656