মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শ্রমিকদের মাঝে যুবলীগের ইফতার সামগ্রী বিতরন-হাওড় বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৯৪৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনি হাওরে ধান কাটা-মাড়াই ও খলায় ধান শুকানোর কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

রবিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জু আহমেদের উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়।

তাহিরপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হাওরে ধান কাটা ও খলায় ধান শুকানোর কাজে নিয়োজিত প্রায় শতাধিক শ্রমিককে ইফতার সামগ্রী পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শামসুল আখঞ্জী টিটু, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ, আবু জাহান, তানভীর আহমেদ প্রমুখ।

 

সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের আহবানে চলমান লকডাউন পরিস্থিতিতে সামর্থ্য অনুযায়ী অসহায় দিনমজুর শ্রমিকদের পাশে আছি। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার হাওরে ধান কাটায় নিয়োজিত শ্রমিকদের মাঝে জেলা যুবলীগের উদ্যেগে ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম চলছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656