মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শ্রীমঙ্গলে মহানবীকে কটূক্তি করায় বিভিন্ন সংগঠনের প্রতিবাদ মিছিল সম্পন্ন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩৯৯ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি। 

মো.আব্দুল্লাহ আল যোবায়ের: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন সংগঠনের ব্যানারে ভারতের বিজেপির কেন্দ্রীয় কমিটির নারী নেত্রী কতৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর নামে কটূক্তির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ইজুন) বাদ জুমা শ্রীমঙ্গল থানা জামে মসজিদের সামনা থেকে ও রেল‌ওয়ে স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চৌমুহনীতে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে অংশগ্রহণ করেন শহর ও শহরতলীর বিভিন্ন মসজিদের সাধারণ মুসল্লি, মাদ্রাসার শিক্ষক, স্কুল, কলেজ এর শিক্ষার্থীরা।

এসময় তারা মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তি করার প্রতিবাদে নানাবিধ স্লোগান দিতে থাকেন এবং বক্তারা বলেন, আমরা চাই আমাদের কলিজার টুকরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে ও উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা (রা:) এর শানে এবং বিভিন্ন সময় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যে বা যারাই অবমাননাকর মন্তব্য করবে বা হেয়প্রতিপন্ন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ শ্রীমঙ্গলের তৌহিদী জনতা এর সমচিন জবাব দিতে প্রস্তুত থাকবে সবসময়। আর আমরা চাই ঐ দুই কুলাঙ্গারদের দ্রুত সময়ে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। আর যদি এমন না হয় তাহলে ভারতীয় পন্য বর্জন সহ আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। তবে খোঁজ নিয়ে জানা যায়, শ্রীমঙ্গলে আজ সাংগঠনিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা দেয় সর্বস্তরের তৌহিদী জনতা, সিরাজনগর দরবার শরীফ ও বাংলাদেশ মুসলিম যুব ঐক্য পরিষদ শ্রীমঙ্গল, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656