বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সওজ প্রকৌশলী সাথে নিসচা মতবিনিময়

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

মোঃ ওবায়দুল হক মিলন 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় সওজ এর কার্যালয়ে সড়ক ও জনপদ সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ ওবায়দুল হক মিলনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ মনি,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর, প্রচার সম্পাদক ফয়জুর রহমান সজীব, সক্রিয় সদস্য ওবায়দুল মুন্সী, মাইনুদ্দিন, আব্দুল বাছির, শফিউল আলম,মোস্তাফিজুর রহমান, আবু হুরায়রা ফাহিম, দবির মিয়া, সুফি আলম প্রমূখ।

মতবিনিময়কালে সড়ক ও জনপদ সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, দুর্ঘটনামুক্ত সড়ক প্রতিষ্ঠার জন্য নিসচা দীর্ঘদিন থেকে যেভাবে কাজ করে যাচ্ছে সত্যি তা প্রশংসার দাবি রাখে। ইঞ্জিনিয়ারিং, এডুকেশন ও ট্রাফিক আইন এই বিষয়কে সমন্বয় করতে পারলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। সড়ক ও জনপদ বিভাগ সড়কের অবকাঠামো ঠিক রাখতে ইঞ্জিনিয়ারিং বিভাগকে আরো গুরুত্ব সহকারে প্রাধান্য দিচ্ছে। সড়কে ট্রাফিকের চাপ কমানো জন্য বিকল্প ব্যবস্থা গ্রহন করতে হবে। এসময় নিসচা সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা সুনামগঞ্জ জেলার বিভিন্ন জরাজীর্ণ রাস্তা অতি দ্রুত মেরাতম এবং সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্কুল ও কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপনের জোর দাবি জানান। পাশাপাশি মহাসড়কে অবৈধ স্থাপনা, গাড়ি স্ট্যান্ড সরানোর দাবি ও জানান।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আগামী ২০ অক্টোবর সকালে সুনামগঞ্জের স্কুল/কলেজে জেলা শাখার উদ্যোগে ও সওজ এবং বিআরটিএ এর সহযোগিতায় সড়ক দুর্ঘটনার উপর বিভিন্ন সচেতনতামূল লিফলেট বিতরণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656