শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: "গুণগত শিক্ষায় মায়ের ভূমিকা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার(৭ অক্টোবর) দুপুরে সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এই মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাবেয়া আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সহকারি শিক্ষক উম্মে কুলসুম, রিন্টু কুমার দাস ও অভিভাবক শিপ্রা রানী দাস৷
এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুক মিয়া, প্রবীণ মুরব্বি হাবিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মওলানা নাজিম উদ্দিন, পিটিআই সভাপতি আতিকুর রহমান, সহকারি শিক্ষক কুমকুম পুরকায়স্থ, পান্না রানী মৈত্র, তানজিনা আক্তার ও রিকা দাসসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ প্রমুখ৷
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।