বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সবার সহযোগিতায় এগিয়ে যাবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-উপাচার্য ড.আবু নঈম শেখ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি :

হাওরবাসীর স্বপ্নের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। চারটি বিভাগে ১২৮ জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে চলবে এই শিক্ষা কার্যক্রম।

রবিবার(৩ নভেম্বর) সকাল ১১ টায় সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম উদ্বোধন এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ।

পদার্থ বিভাগের চেয়ারম্যান শেখ আব্দুল লতিফের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইদুল হাসান এবং শান্তা রানি সাহার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেমায়েত মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ। আরও বক্তব্য রাখেন অভিভাবক শফিকুল ইসলাম, নবীণ শিক্ষার্থী মুহতাসিবা, আদিবা জামান নাফি, মনিকাঞ্চন মৃধা জিওন, আশরাফ হোসেন, আদৃতা তালুকদার ও সোহানুর রহমান সোহান প্রমুখ৷ এসময় বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ বলেন, সবার সহযোগিতায় এগিয়ে যাবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের এই ওরিয়েন্টেশন সুনামগঞ্জের মানুষের স্বপ্নপূরণের নতুন এক মাইলফলক। হাওরের জনপদ এখন উচ্চশিক্ষায় আরও এগিয়ে যাবে৷ বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখতে শিক্ষক -শিক্ষার্থী ও কর্মচারী সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে৷ সবার আন্তরিকতা থাকলে আমাদের আর পেছনে থাকাতে হবে না। আমরা আরও এগিয়ে যাবো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656