শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সমাজ সেবায় বিশেষ অবদানে শ্রীমঙ্গল তরুণ পরিষদকে সম্মাননা প্রদান।

আব্দুল্লাহ আল-যোবায়ের
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় “মানবতার স্পর্শে, দূর হোক অন্ধকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ২০টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদানে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শ্রীমঙ্গল তরুণ পরিষদকে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ই জুন) রাতে ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ কনফারেন্স রুমে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাহমুদুল আলম চৌধুরী এর সভাপতিত্বে ও লুৎফর হক লোকমান এর সঞ্চালনায় রক্তদান সহ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শ্রীমঙ্গল তরুণ পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এসময় তরুণ পরিষদের পক্ষ থেকে অতিথিদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন শ্রীমঙ্গল তরুণ পরিষদ এর প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক ও প্রগতিশীল কলামিস্ট কে এস এম আরিফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন জাহান চৌধুরী সহ সম্মাননা ক্রেস্ট প্রদানকৃত সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656