বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সাংবাদিক রহুল আমিন গাজীর মৃত্যুতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শোক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি:: বরেন্য সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী আর নেই। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।

সাংবাদিক সমাজের দাবি আদায় ও মর্যাদা রক্ষায় বলিষ্ঠ কন্ঠস্বর কিংবদন্তী পেশাজীবী নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে শান্তিগঞ্জ প্রেসক্লাব এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

বুধবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আবু সঈদ  ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক  এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। সাংবাদিক সমাজের দাবি আদায়ে, নিবর্তন মূলক আইন বাতিলে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্বরণ করবে। রুহুল আমিন গাজীর মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরনীয় ক্ষতি হলো, যা সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া শোক প্রকাশ করেছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, এম এ কাশেম চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, প্রচার সম্পাদক নিতাই দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ, নির্বাহী সদস্য এম এ কাসেম, আবুল কালাম, আব্দুল কাদির জীবন, জহিরুল ইসলাম, রুপজ আহমদ, শাহনুর আহমেদ সুলতান ও বায়েজিদ রহমান অপি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656