সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন কারাগারে

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ভ্যানগার্ড নুর হোসেন কারাগারে জামিন নামঞ্জুর করলেন আদালত, উত্তপ্ত শান্তিগঞ্জের রাজনৈতিক অঙ্গন।

শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মঙ্গলবার (১ জুলাই) সকালে সুনামগঞ্জ আদালতে হাজিরা, শুনানি শেষে নুর হোসেনের জামিন নামঞ্জুর, বিচারকের নির্দেশে কারাগারে প্রেরণ করেছে।

সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নুর হোসেন ৫০ নম্বর আসামি হন। মামলাটি দায়ের করেন আহত জহুর মিয়ার ভাই হাফিজ আহমেদ। এতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ জেলার শীর্ষ পর্যায়ের ৯৯ জনকে আসামি করা হয়।

মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন শান্তিগঞ্জের আলোচিত ও বিতর্কিত আওয়ামী লীগ নেতা নুর হোসেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এদিকে নুর হোসেনের গ্রেপ্তারে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। শান্তিগঞ্জে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656