নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও প্রকৌশলী আলহাজ্ব মো. মনোয়ার হোসেন চৌধুরী আর নেই।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গোবিন্দগঞ্জ, গাইবান্ধার পাশাপাশি সংলগ্ন জয়পুরহাটের পাঁচবিবি এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, পাঁচবিবি এলাকার উন্নয়নে মনোয়ার হোসেন চৌধুরীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় রাস্তাঘাট, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসারেও তিনি ভূমিকা রাখেন।
একজন উন্নয়নবান্ধব ও সমাজসেবী নেতা হিসেবে এলাকার মানুষের কাছে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে জানান স্থানীয়রা। তাঁর আকস্মিক মৃত্যুতে দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026