সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মনিরামপুর উপজেলা শাখার সভাপতি মামুন ও সম্পাদক রাকিব। - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২২, ১:৪৭ পি.এম
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মনিরামপুর উপজেলা শাখার সভাপতি মামুন ও সম্পাদক রাকিব।
যশোর জেলা প্রতিনিধি।
বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশন প্রাপ্ত জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মনিরামপুর উপজেলার সভাপতি হিসেবে পদ গ্রহন করেছেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মামুন, এবং সাধারণ সম্পাদকের পদ গ্রহন করলেন সাংবাদিক রাকিব হোসেন।
এই দু'জন কে প্রাথমিক ভাবে পদ দিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যশোর জেলা সভাপতি দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান।
খুব দ্রুত সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মনিরামপুর উপজেলা কমিটি গঠন করা হবে আগ্রহীদের যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন ও রাকিব হোসেন ও উদ্ভাবক মিজানুর রহমান।
দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান বলেন যারা সমাজের অসহায় হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বদা চেষ্টা মন মানসিকতা থাকে এমন লোকদের সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সদস্য করা হবে। কোন প্রকার ছিটার বাটপারদের কে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনে স্থান দেয়া হবে না ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান