মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জে প্রগতি বিদ্যালয়ে স্কলার ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি কৃতি সংবর্ধনা 

আনিছুর রহমান
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৪০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কলার ফাউন্ডেশন পক্ষ থেকে ২০ শে জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকার সময় শাহজাদপুরে প্রগতি বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২০২১ সালে এসএসসি তে এ প্লাস ও পাস কৃত কৃতি ছাত্রীদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কমিশনার বিশিষ্ট সমাজসেবক জনাব সোরহাব আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আকিদুল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ মোহাম্মদ রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, স্কলার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাংবাদিক মির্জা হুমায়ুন , প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম সরোয়ার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রুহুল আমিন বলেন, স্কলার ফাউন্ডেশন ও স্কলার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং দীর্ঘদিন ধরে শাহজাদপুরে শিক্ষা এবং সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। স্কলার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাংবাদিকমির্জা হুমায়ুন বলেন,, স্কলার ফাউন্ডেশন এর সহযোগী প্রতিষ্ঠান স্কলার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সবসময়ই শিক্ষা খাত সম্প্রসারণ ও সমৃদ্ধ করুন নিয়ে কাজ করে যাচ্ছে।

প্রগতির প্রধান শিক্ষক গোলাম সরোয়ার বলেন, প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয় শাহজাদপুরে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে কাজ করছে।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আবদুর রউফ, মোঃ রওশন আলি, শিক্ষক আজমল হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656