শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ 

সিলেটে জামায়াত ও বিএনপি সন্ত্রাসীদের তাণ্ডব: ভাঙচুর ও বাসা দখল 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সিলেট নগরীস্থ পশ্চিম পীরমহল্লা এলাকায় জামায়াত ও বিএনপির সন্ত্রাসী কর্তৃক বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ই আগস্ট) চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে নগরীর পশ্চিম পীর মহল্লা এলাকার (১১৪-ওয়াহিদ ভিলা) জামায়াত ও বিএনপি’র মুখোশধারী সন্ত্রাসীর হামলায় বাসা ভাঙচুর ও দখলের চেষ্টা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে বাসাটি ঘেরাও করে এবং আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ভাঙচুরসহ বাসাটি দখলের চেষ্টা করে সন্ত্রাসীরা।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, হামলাকারী জামায়াত ও বিএনপি-সমর্থিত চিহ্নিত সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাছাড়া ২০১৬ সালে আমাদের গ্রাম কদমতলায় নিজেস্ব মৎস্য খামার দখল করার অভিযোগে তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা করি। তার জের ধরে দুষ্কৃতিকারী আজ আমাদের বাসায় হামলা ও ভাংচুর করেছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় এমন সন্ত্রাসী কার্যকলাপ প্রতিনিয়ত ঘটছে। তবে এখন রাজনৈতিক সহিংসতার ঘটনা সীমা ছাড়িয়ে গেছে। ঘটনাটির সাথে সংযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের করতে হবে। আর না করলে স্থানীয় সাধারণ মানুষের জীবন আরও ঝুঁকিতে পড়বে।”

এ ব্যাপার কর্তৃপক্ষ প্রশাসন জানান, আমরা হামলা ও ভাংচুরের সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রেরণ করি এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তাৎক্ষণিক সন্ত্রাসীরা পালিয়ে যায়। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অতিবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656