বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সিলেট বাড়ছে করোনা সংক্রমণ হার!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

হাওড় বার্তা 

সিলেট জেলা প্রতিনিধি: সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় অন্তত আগের ২৪ ঘন্টার চেয়ে প্রায় ৯ শতাংশ বেড়েছে। এসময়ে মোট শনাক্ত হয়েছেন ২৭৪ জন। সেই সাথে একজনের মৃত্যুশোকও সইতে হচ্ছে সিলেটবাসীকে।সিলেট বিভাগজুড়ে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তকৃতদের মধ্যে সিলেট জেলার ১৬১, সুনামগঞ্জের ১১, হবিগঞ্জের ২১ ও মৌলভীবাজারের ৪৮ জন। অপর ৩৩ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী।মোট ১০৪৩ জনের নমুনা পরীক্ষায় এদের শনাক্ত করা হয়েছে। শনাক্তের শতকরা হার ২৬ দশমিক ২৭।

বিভাগজুড়ে এর আগের ২৪ ঘন্টায় মোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা ছিল ২০৯ জন। শনাক্তের শতকরা হার ছিল ১৭ দশমিক ৭৩। ২৪ ঘন্টায় বেড়েছে ৮ দশমিক ৫৪ ভাগ।এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১০ জন। আর বিভাগজুড়ে মোট চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৫৯। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি সিলেট জেলার অধিবাসী। এনিয়ে বিভাগজুড়ে করোনায় মোট মারা গেলেন ১১৮৭ জন।এদিকে গত ২৪ ঘন্টায় করোনাকে পরাজিত করে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ৪৯ জন। এ নিয়ে বিভাগজুড়ে মোট সুস্থ হয়েছেন ৫০ হাজার ১৮৫ জন।বুধবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।এমন লাফিয়ে লাফিয়ে করোনা শনাক্তের সংখ্যা বাড়লেও জনগনের মধ্যে তেমন একটা সচেতনতা লক্ষ্য করা যায়নি। মাস্ক ব্যবহার এবং ভীড় এড়িয়ে চলার প্রবানতাও প্রায় শূণ্যের কোটায়।এ অবস্থা চলতে থাকলে আগামীতে সিলেটের করোনা পরিস্থিতি দ্রুত আরও অবনত হবে বলে মনে করছেন সচেতন মহল।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656