সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকার বেশি মূল্যের বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সদস্যরা জেলার সীমান্তবর্তী চাঁনপুর, লাউরগড়, বালিয়াঘাটা ও প্যাকপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়েছে। ভারতের সঙ্গে সুনামগঞ্জ জেলার প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তের বিভিন্ন এলাকায় স্থাপিত ১৯টি বিওপির সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026