বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের জলিলপুরে পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উপকরণ বিতরন করেন মেয়র নাদের বখত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৫২৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ পৌর এলাকার জলিলপুর একরাম উদ্দিন খাঁ ও আব্দুল আজিজ খাঁ বেসরকারী পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সহায়ক উপকরণ বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএস এর তত্বাবধানে বিদ্যালয়ের সামনে শিক্ষা সহায়ক উপকরণ বিতরন অনুষ্ঠানে পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্রতিষ্ঠানের সভাপতি গোলাম আহমদের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএস এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম,পৌরসভার সমাজ উন্নযন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন,সাইফুল ইসলাম,ব্যবসায়ী ফয়জুর রহমান,দাতা সদস্য প্রতিনিধি তসকির আলী ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুলতানা নাসরিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন,পৌরসভার উদ্যোগে এই পৌরসভায় ৫টি বেসরকারী পৌর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা করা হয়েছিল এবং শিক্ষকদের বেতনভাতা ও শিক্ষা উপকরণ বিভিন্ন সময় পৌর নাগরিকদের ট্রেস্ক এর টাকা থেকে দেয়া হতো। কিন্তু র্দূভাগ্যেজনক হলেও সত্য এই পাচঁটি বিদ্যালয়ের মধ্যে এই জলিলপুর পৌর বিদ্যালয়টিতে অনেক শিশু ছাত্রছাত্রীদের উপস্থিতি প্রমান করে এই বিদ্যালয়ের কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা সচেতন থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি আশানুরুপ।

তিনি বলেন,জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি জাতির সার্বিক উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই বলে দেশের প্রতিটি বিদ্যালয়ে উন্নতমানের আধুনিক শিক্ষা ভবণ নির্মাণের পাশাপাশি বছরের প্রথমদিনে প্রতিটি বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরন করছেন। তিনি এই বিদ্যালয়ে পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে শিক্ষার্থীদের মেধা বিকাশে জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য সহায়ক শিক্ষা কর্মসূচীর আওতায় এক সেট স্কাউট ড্রাম সেট ও পোটেবল সাউন্ড সিস্টেম শিক্ষক মন্ডল ও শিক্ষার্থীদের হাতে তুলে দেন মেয়র নাদের বখত।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656