"কবিতা প্রকাশকঃ মোঃ নজির হোসেন,
সাহিত্য সম্পাদক, হাওড় বার্তা পত্রিকা কতৃপক্ষ।
মায়ের শুন্যতা শাহীনুর আলম সুজন
আমার মায়ের আঁচল তলে ছিল সুখের ছায়া বুকে তাহার পাহাড় সমান ছিল বিশাল মায়া ।
কবু আমি আঘাত পেলে কাঁদত আমার মা নিজে না খেয়ে মায়ে বলত খোকা খা ।
আমার কোন অসুখ হলে কাটাইত জেগে রাত একটু পরে দেখত মায়ে কপালে দিয়ে হাত।
দূরে কোথাও গেলে আমি পিছু পিছু যাইত দেখে শুনে যাস বাবা বারে বারে কৈত ।
আমি আসার কথা শুনলে রাস্তায় থাকত চেয়ে আমার ছেলে শুকিয়ে গেছে বাত পানি না খেয়ে ।
এখন তো কেউ থাকেনা পথের পানে চেয়ে হুহু করে কাঁদে মন মাকে না পেয়ে ।
মা যে আমার চলে গেছে ঐ না পর পারে জান্নাত দান করিও প্রভূ আমার গর্ভধারিনী মারে ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com