
তাজিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের যাত্রীরা লিমন পরিবহনে প্রতারণার স্বীকার হয়েছে।ঢাকা টু সিলেট মহাসড়কে লিমন পরিবহন বাসে যাত্রীদের সাথে প্রতিনিয়ত প্রতারনা করা হয়।
ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল হতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় লিমন পরিবহনের নির্দিষ্ট কাউন্টার থেকে সিলেটের ২ জন যাত্রী ঢাকা টু সিলেটের টিকেট ক্রয় করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে জানতে পারি সন্ধ্যা ৬.৪৫ মিনিটে সায়দাবাদ হতে সিলেটগামী লিমন পরিবহনের বাস ছাড়ে। বাসটি আউশাকান্দি-সৈয়দপুর নামক স্থানে রাত ১ টা ৪০ মিনিটে আসার পর হঠাৎ সুপারভাইজার বলে সিলেটের যাত্রীগন সৈয়দপুরে নামেন। তখন সিলেটের যাত্রীগন বলেন আমরা সিলেটের নির্দিষ্ট ভাড়া দিয়ে টিকেট করেছি এখানে কেন নামবো? তখন সুপারভাইজার ড্রাইভার হেল্পার বলে সৈয়দপুর হয়ে বাস সুনামগঞ্জ যাবে সেখানেই নিয়ে যাব। তখন ভয়ে কিছু যাত্রী সেখানে নেমে যান এবং ২ জন যাত্রী প্রতিবাদ করলে তাদেরকে গাড়ির গেট লক করে গাড়ি সুনামগঞ্জের দিকে যাত্রা শুরু করে। গাড়িটি যখন পাগলা বাজারে আসে তখন কিছু যাত্রী সেখানে নামেন। পরিতাপের বিষয় হলো যে দু জন যাত্রী প্রতিবাদ করেছেন তারা নামতে চাইলেও নামতে বাঁধা প্রদান করে লিমন পরিবহনের ড্রাইভার,সুপারভাইজার ও হেলপার। এক পর্যায়ে প্রতিবাদী দুই যাত্রীর ১ জনকে পাগলা হাই স্কুলের পাশে নামিয়ে দেয় এবং অন্যজন নামার আগেই বাসটি গেট বন্ধ করে ফেলে। পরবর্তীতে ২ কিলোমিটার দুরে সদরপুর নামক স্থানে অপরজনকে ধাক্কা দিয়ে ফেলে যায় সুপারভাইজার ও হেলপার। খবর নিয়ে জানা যায় ঢাকা-সুনামগঞ্জগামী বাসগুলো সিলেটের যাত্রী উঠিয়ে সিলেট না পৌঁছে প্রতিদিনই যাত্রীদের সৈয়দপুর নামক স্থানে নামিয়ে দিয়ে প্রতারনা করে। এমতাবস্থায় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর না হলে রাস্তায় প্রতিনিয়ত প্রতারিত হবে যাত্রীগন।উক্ত বিষয়গুলো বাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।