বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর ৯সদস্য’র অনাস্থা।

আবু হানিফ সুনামগঞ্জ
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

আবু হানিফ: সুনামগেঞ্জর জামালগঞ্জে ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের উপর অনাস্থা প্রদান করে বিক্ষোভ মিছিল করেছে ৯ ওয়ার্ডের ইউপি সদস্যসহ ইউনিয়নবাসী। আজ রবিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ কালে স্লোগানে স্লোগানে দুর্নীতিবাজ চেয়ারম্যানের উপর অনাস্থা কার্যকরের দাবী জানান বিক্ষোভকারীরা। এসময় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান নূর হুদা, ইউপি সদস্য কামরুল ইসলাম, হীরা মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হওয়ার পরই স্বৈরাচারী হয়ে উঠেন। নিজের খেয়াল খুশিমত একক নেতৃত্বে পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের কার্যক্রম। রাজনৈতিক প্রভাব কাটিয়ে হয়ে পড়েন বেপরোয়া।

তার অনিয়ম-দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ইউনিয়নবাসী। ক্ষমতার অপব্যাবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। ইউনিয়ন পরিষদের বরাদ্দ নিয়ে কোন প্রকার মিটিং ছাড়াই একক সিদ্ধান্তে কাজ করেন তিনি। এতে করে আমরা ইউপি সদস্যরা নিজ নিজ ওয়ার্ডের সাধারন জনগনের কাছে লজ্জিত অপমানিত হই। সেই সাথে কর্মসূচি কাজের টাকা শ্রমিকদের নিজেদের নামে মোবাইল সিমের মাধ্যমে পরিশোধের কথা থাকলেও তিনি শ্রমিকদের নিকট সিম না দিয়ে নিজের কাছে রেখে টাকা উত্তোলন করে আত্মসাৎ করছেন। জন্মনিবন্ধনের সরকারি ফি ৫০ টাকা হলেও জনপ্রতি ৪-৫ শত টাকা আদায় করেন তিনি।

এছাড়াও ভিজিডি ও ভিজিএফ এর মালামাল তার কর্মী সমর্থকদের মাঝে বন্টন করে আসছেন দীর্ঘদিন ধরে। ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষ এ সকল সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রকল্পের অর্থ হাতিয়ে নিচ্ছেন অবৈধ ক্ষমতার জোরে। তাছাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার অভিযোগও নিত্যদিনের। সারা বছর ঢাকাতে থেকে বছরে হাতেগুনা কয়েকদিন অফিস করেন তিনি। এমনকি ঢাকা যাওয়ার পূর্বে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রে অগ্রীম স্বাক্ষর করে যান তিনি।

ইউপি চেয়ারম্যানের এসকল অপকর্মে অতিষ্ঠ হয়ে সব ইউপি সদস্য জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহীনির কাছে একটি লিখিত অনাস্থা প্রস্তাব পেশ করে স্বৈরাচারী ও দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারনের দাবী জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656