মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে এনআইডিতে জন্মস্থান লিখা হলো ‘তুরস্ক’!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৮১৫ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

বিশেষ প্রতিনিধি: এবার সুনামগঞ্জ সদর উপজেলার জাকুয়ান আহমদ নামের এক যুবকের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মস্থান হিসেবে ‘তুরস্ক’ উল্লেখ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন ওই যুবক।

অতি সম্প্রতি মৌলভীবাজার পৌর শহরের শিউলি বেগম নামের এক নারীর জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান ‘ভেনেজুয়েলা’ লিখা হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। জানা গেছে, জাকুয়ান আহমদের বাড়ি সুনামগঞ্জ সদরের কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সম্প্রতি তিনি জাতীয় পরিচয়পত্রের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। সম্প্রতি সেই পরিচয়পত্র পেয়ে দেখেন জন্মস্থান ‘তুরস্ক’ লিখা হয়েছে।

এমন উদ্ভটকাণ্ডে চমকে ওঠেন জাকুয়ান। এ পরিচয়পত্র ব্যবহার করে তিনি কোনো কাজও করতে পারছেন না। গত সোমবার এ পরিচয়পত্র নিয়ে জেলা নির্বাচন অফিসে যান তিনি।

জাকুয়ান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার ভোটার আইডি কার্ডে সব কিছু ঠিকঠাক আছে। জন্মস্থানে কেবল তুরস্ক লেখা। এতে আমি নানা বিড়ম্বনায় পড়েছি। নির্বাচন অফিসে যোগাযোগ করার পর তারা সফটওয়্যার ঘেঁটে জানিয়েছেন দ্রুত সমাধান হয়ে যাবে।’

এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায় সংবাদমাধ্যমকে বলেন, ‘সফটওয়্যারের সমস্যার কারণে এটি হয়েছে। তবে ওই তরুণ আমাদের সঙ্গে দেখা করার পর আমরা তা সংশোধন করে দিয়েছি। এখন (বুধবার) অনলাইনে তার আইডি কার্ড যথাযথ দেখাচ্ছে।

সুত্র: সিলেটভিউ২৪.কম

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656