সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

স্টাফ রিপোর্টার:
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬৬৫ লিটার চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর থানার ওয়েজখালি এলাকার মোজাফফর আলী (৪৫) এবং পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার বালিপাড়া গ্রামের মো. আল-আমিন (৩৮)।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-সুনামগঞ্জগামী হাইওয়ে সড়কের হাজীপাড়া যাত্রী ছাউনি সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান চালায়। অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই তানজির আহমেদ। তার সঙ্গে ছিলেন এসআই আজিজুল হক, এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল শামছুল হক এবং কনস্টেবল কাউছার।

অভিযানের সময় ১৯টি প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত ১,৯০০ প্লাস্টিক বোতলে মোট ৬৬৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি, মদ পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক এবং ১০টি টিনের ড্রামও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মোজাফফর আলী এবং মো. আল-আমিনকে রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656