বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে পল্লী বিদ্যুতের কোটিবহনকারী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ১

হাকীম আফতাব উদ্দিন :
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৬৭৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ওয়েজ খালীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপার মাওলানা মো: মইনুদ্দিনের (৩৮) মৃত্যু ঘটেছে। তিনি সুনামগঞ্জের শাহ মিলন (র.) দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ছিলেন। সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরতলির ওয়েজখালী এলাকায় উনমুক্ত বিশ্ববিদ্যালয়ের জেলা আঞ্চলিক শাখা অফিসের উল্টোদিকে বিদ্যুতের পিলার বোঝাই একটি লরি পেছন দিক থেকে চালিয়ে সড়কে উঠতে চাইলে । এসময় সুনামগঞ্জ শহরের দিকে আসতে থাকা মোটর সাইকেলটিতে ধাক্কা মারলে লরির সঙ্গে সংঘর্ষ বাধে। মোটর সাইকেলে থাকা মাওলানা মঈনুদ্দিন ১০-১২ গজ দূরে গিয়ে ছিটকে পড়েন।

আশে পাশের লোকজন গুরুতর আহত অবস্থায় মঈনুদ্দিনকে হাসপাতালে নেবার সময়ই তিনি মারা যান। নিহত মঈনুদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অমৃতশ্রী গ্রামের মাওলানা শফিকুল ইসলামের পুত্র।

সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত একজন জানান, তিনজন লোক মৃত অবস্থায় মাওলানা মঈনুদ্দিনকে জরুরি বিভাগে এনে রেখে যায়।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দুর্ঘটনায় মঈনুদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656