বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় ৫ জনের মৃত্যু

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে শনিবার রাত থেকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়েছে। রোববার ভোর থেকে দুপুর ১২ টা পর্যন্ত বজ্রপাতে তিন উপজেলার ৫ জেলের মৃত্যু হয়েছে। এরমধ্যে দোয়ারাবাজারে মাছ ধরার সময় দুই জেলে, জামালগঞ্জে এক, ছাতকে এক, এবং বিশ্বম্ভপুরে আরেক জেলে মারা গেছেন বজ্রপাতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০) ও একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮) বাড়ীর পাশের হাওরে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতের ঘটনায় মৃত্য ঘটে তাদের।

এদিকে জেলার জামালগঞ্জে ভোর রাতে আরেক বজ্রপাতের ঘটনায় শরিফ মিয়া (৩৫) নামের আরেক জেলের মৃত্যু ঘটেছে। তিনি উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। বাড়ীর পাশের নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় এই জেলে মারা যান।

এছাড়াও ছাতক উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা সুন্দর আলী নামে আরেক জেলে মারা গেছেন। বাড়ির পাশের হাওরে সকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিকার হন তিনি বলে জানিয়েছেন স্থানীয়রা। এবং বিশ্বম্ভপুরে ব্রজপাতে নিহত ব্যক্তির সঠিক তথ্য পাওয়া যায়নি এবং কেউ কেউ ধারণা করছেন বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু বরণ করেছেন। তবে বেশির ভাগ মানুষের ধারণা ব্রজপাতে নিহত হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, ৩ উপজেলায় বজ্রপাতে ৪ জন জেলে মারা গেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656