সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে পেঁয়াজকান্ডে আটক ৫জন -!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে পৃথক অ‌ভিযা‌নে ভারত থে‌কে চোরাচালানের মাধ্যমে আসা অবৈধ ৮ হাজার কেজি পেঁয়াজসহ ৫জনকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। আটককৃকতরা হ‌ল- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ইকরসইর গ্রামের মো. তাজ উল্লাহর ছেলে সেলন হোসেন (৪০), একই থানার বড়কাপন গ্রামের মৃত জাহির উল্লাহর ছেলে মইনুল ইসলাম (৩৮), হবিবপুর (দক্ষিণপাড়া) গ্রামের একিন আলীর ছেলে আনফর আলী (২৫),তা‌হিরপুর উপ‌জেলা শিমুলতলা গ্রা‌মের বাবুল মিয়া ও চন্দ্রপুর গ্রা‌মের স‌হিবুর রহমান।

রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (১০ ফেব্রুয়ারি) শ‌রিবার রা‌তে পৃথক অ‌ভিযা‌ন চালায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

তা‌হিরপুর উপ‌জেলার সীমান্ত এলাকা থে‌কে শুল্ক ফাঁকি দিয়ে দে‌শের বি‌ভিন্ন স্হানে অবৈধ ভাবে পেঁয়াজ পাচারকালে সদর ও তা‌হিরপুর থানা পু‌লিশ সমন্বয় করে দুটি পেঁয়াজ ভর্তি ট্রাক আটক করে। এ সময় দু‌টি ট্রাক থাকা প্রায় ৮ হাজার কে‌জি পেয়াজ জব্ধ ক‌রা হয়। এ সময় দু‌টি ট্রা‌কের সা‌থে থাকা ৫ জন চোরাকারবারী‌কে আটক ক‌রে পু‌লিশ।

তা‌দের বিরু‌দ্ধে বি‌শেষ ক্ষমতা আইনে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। জব্ধকৃত পেয়াজ ও আটককৃদ‌দের আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার রাজন কুমার।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656