মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে প্রবাসী মানবাধিকারকর্মীর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মীর বাড়ীতে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক হামলার অভিযোগ উঠছে।

জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার দুপুরে ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নে বড়চাল গ্রামের যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভাপতি সাংবাদিক মুসলিম খানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ীতে ব্যাপক ভাংচুর চালিয়েছে।

হামলার জন্য ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনু মিয়া ও তার ভাইদের দায়ী করেছেন মুসলিম খানের ছোট ভাই শামীম খান।তিনি অভিযোগ করে বলেন- পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বড়চাল গ্রামের মৃত রাশিদ আলী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনু মিয়া, একই গ্রামের গোলাম আলী উরপে জমসিদ মিয়ার পুত্র ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজাদ মিয়া উরপে চাঁদা সাজাদ, তার ভাই ইউনিয়ন যুবলীগ সদস্য আবদুল খালিক উরপে কালা খালিক, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আশিক মিয়ার নেতৃত্বে এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসী এবং দখল বানিজ্য করে আসছে। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরও তাদের চাঁদা বানিজ্য ও দখলদার অব্যহত রয়েছে। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে বিশাল সভা-সমাবেশ ও সেমিনার করেন আমার বড় ভাই সাংবাদিক মুসলিম খান। সেই সময় দলীয় প্রভাব বিস্তার করে ঐ সব সন্ত্রাসীরা হামলা-মামলার ভয় দেখিয়ে আমার কাছ থেকে একাধিক বার চাঁদা নিয়েছে। এর ভিডিওসহ নানা ডকুমেন্ট রয়েছে। এরই ধারাবাহিকতায় আওয়ামী সন্ত্রাসীরা বুধবার (২৩ এপ্রিল) দুপুরে প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়ীতে হামলা চালায়। এই খবর মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ছাতক সেনাক্যাম্পের সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হলে সেনাবাহিনীর সন্ত্রাসী মনু মিয়াকে ডেকে নিয়ে মুছলেখা দিয়ে ছেড়ে দেয় এবং জায়গা সংক্রান্ত বিরোধ মিমাংসা করতে ৭ দিনের সময় বেধে দেয়।

এদিকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরও আওয়ামী সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ডে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবী জানানো হচ্ছে। একই সাথে এদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবী জানানো হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনাটি সেনাবাহিনীর মাধ্যমে আপোষে মীমাংসার জন্য মনু মিয়া ৭ দিনের সময় নিয়েছেন। ফলে আটকের পর তাকে মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ৭ দিনের মধ্যে এর মীমাংসা না হলে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656