সুনামগঞ্জ সংবাদদাতা: আপনার পঠিত বই আমাদের দিয়ে অন্য কে বই পড়ার সুযোগ দিন এই স্লোগান কে সামনে রেখে বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে শহরের হোসেন বখত চত্বরে অনুষ্ঠিত হয়।
বই বিনিময় উৎসব উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। আরো উপস্থিত ছিলেন নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, সংগঠনের প্রাক্তন আশরাফ হোসেন শাহীন, প্রভাষক মশিউর রহমান, বর্তমান উপদেষ্টা সুপ্রভা রাণী, কামরুজ্জামান কামরুল, নুরুল হাসান, সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস , ভারপ্রাপ্ত সভাপতি অভি ফাহিম, সাধারণ সম্পাদক মাহবুবা জেবা প্রমুখ।
সংগঠনের সদস্য রা জানান, অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাবে এছাড়া বিভিন্ন গল্প কবিতা ও উপন্যাসের বই বিনিময় করতে পারবেন।
কয়েক শতাধিক শিক্ষার্থী বই বিনিময় উৎসবে অংশগ্রহণ করে বই সংগ্রহ করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।