মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে প্রবাসী সংগঠন সময়ের বাতিঘর এর নগদ অর্থ বিতরণ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের সদর উপজেলার অসহায় সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকাল তিনটায় উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রবাসীদের সংগঠন সময়ের বাতিঘর এর উদ্যোগে ইউনিয়নের ২০০ বন্যার্তদের মাঝে জনপ্রতি দুই হাজার টাকা করে এসব নগদ অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন সৈয়দ রিপন, নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জহুর আলী, বাবুল মিয়া, জাহাঙ্গীর মনসুর, পারভেজ, গিয়াসউদ্দিন, প্রবাসী নূর মিয়া, জামাল, অসিক দাস, সামসুদ্দীন, ইউনুস, কলিন্দু দাস প্রমুখ।

এসময় তারা বলেন, ‘এদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। প্রবাসে থেকেও তারা দেশের মানুষের বিপদে আপদে পাশে দাড়াচ্ছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রবাসী সংগঠন সময়ের বাতিঘর যেভাবে নগদ অর্থ সহায়তা করে অসহায় বন্যার্তদের পাশে দাড়িয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এতে হতদরিদ্র বন্যার্ত পরিবার গুলো উপকৃত হবে।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656